বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৬

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
নৌকায় ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন যুবলীগ নেতা মিজানুর রহমান

নৌকায় ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন যুবলীগ নেতা মিজানুর রহমান

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র বাকি ৫ দিন। এরই মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ খোকন সেরনিয়াবাত তাঁর নির্বাচনী মাঠ প্রত্যহ রাত-দিন চষে বেরিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে পিতার আদর্শের কারণে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় তথা গোটা দক্ষিণাঞ্চলের মানুষের কাছে। এরই মধ্যে ভোটারদের ব্যাপক সারা ফেলার কারণে বিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

এদিকে খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে সিটি কর্পোরেশন এলাকার ভোটারদের পাশাপাশি গোটা বরিশাল জেলার প্রতিটি উপজেলার আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি পাড়ার মহল্লায় ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে গনসংযোগ অব্যহত রেখেছেন।

তাদের মধ্যে অন্যতম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাবুগঞ্জ-মুলাদীর কৃতি সন্তান মোঃ মিজানুর রহমান হাওলাদার। প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার ৬ জুন দিনভর বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩০ নং ওয়ার্ড এবং ২৭ নং ওয়ার্ডের নবগ্রাম রোড, বটতলা, হাতেমআলী কলেজ, ডেফুলিয়া এলাকার ভোটারদের সাথে মত বিনিময় করে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ খোকন সেরনিয়াবাতের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন। মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এসময় তাঁর সাথে মুলাদী উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন। গনসংযোগ কালে নৌকার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন শ্লোগান দেন মিজানুর রহমান।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net