বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৬

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

আধুনিক বরিশাল গড়তে নৌকার বিকল্প নেই : যুবলীগ নেতা মিজানুর রহমান

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর পক্ষে নৌকায় ভোট প্রার্থনার ১৪ তম দিনে নগরীতে গনসংযোগ করেন মুলাদী-বাবুগঞ্জের কৃতি সন্তান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ- সম্পাদক ও বরিশাল-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন মোঃ মিজানুর রহমান।

বৃহষ্পতিবার (০৮ জুন) বিকাল ৫ টায় বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন । এ সময় তারা নগরীর সদর রোড, ফলপট্টি, পুলিশ লাইনস্, বটতলা, ফজলুল হক এ্যাভেনিউ, চকবাজার, সদর রোডের সোহেল চত্বরে দলীয় কার্যালয়সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ও প্রচারণা চালান।

নৌকায় গণসংযোগ কালে যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন, এই আওয়ামীলীগ সরকারের অবদানেই গড়ে উঠেছে উন্নত বরিশাল নগরী। এবারও বরিশাল নগরীর উন্নয়ন ও নগরীর মানুষের ভাগ্য উন্নয়ন হবে নৌকার হাত ধরে, আর আধুনিক বরিশাল গড়তে নৌকার বিকল্প নেই। তাই বরিশাল শহর উন্নয়ন ও নগরবাসীর উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দিয়ে খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে হবে।

গনসংযোগ কালে মুলাদী-বাবুগঞ্জের কৃতি সন্তান ও কেন্দীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন খোকন সেরনিয়াবাতের মতো সৎ, যোগ্য, মেধাবী, নির্লোভ ও বিচক্ষণ প্রার্থী আর নেই। বিগত সময়ে নগরীর উন্নয়নে যত ঘাটতি হয়েছে, নির্বাচিত হলে সব পুষিয়ে দেবেন তিনি। প্রধানমন্ত্রী বরিশালকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছেন। তাই নগরবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net