বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫১

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বরিশালের দশটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বরিশালের দশটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ  মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন।

 

তিনি বলেন, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির জরুরি সভা রোববার রাতে অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল ও সু-সংগঠিত করার জন্য রায়পাশা-কড়াপুর, কাশিপুর, চরবাড়িয়া, শায়েস্তাবাদ, চরমোনাই, জাগুয়া, চরকাউয়া, চাঁদপুরা, টুংগিবাড়িয়া ও চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

 

 

সাধারণ সম্পাদক আশিকুর রহমান আরও বলেন, সংগঠনকে গতিশীল ও সু-সংগঠিত করার লক্ষ্যে সদর উপজেলার সকল ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করার পাশাপাশি নতুন কমিটি গঠণ করার প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net