, ,

শিরোনাম :
বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা
বরিশালে ট্রাক চাপায় মর্মান্তিকভাবে প্রাণ গেলো দুই শ্রমিকের

বরিশালে ট্রাক চাপায় মর্মান্তিকভাবে প্রাণ গেলো দুই শ্রমিকের

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস (৫৯) ও হাবিব (৩৮) ওই এলাকার কন্ট্রাক্টর বাড়ির মামুন চৌধুরীর বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আধারে কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভরাট করার কাজ করছিলেন শ্রমিকরা।

 

ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে ও একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। আর সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস-হাবিবসহ শ্রমিকরা।ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিব। এ সময় ট্রাকটি পেছনের দিকে গেলে চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি।

 

ট্রাকটিকে তার চালক পেছনে নিয়েছিলেন না কি নিজ থেকে পেছনে চলে যায় সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। তবে খুব ভয়ানকভাবে ট্রাকের পেছনের চাকার নিচে দুই শ্রমিক চাপা পড়ে। এ বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net