বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
কেন্দ্রীয় আ,লীগের উপ কমিটির সদস্য হলেন বরিশালের সন্তান ফাইজুল ইসলাম সজিব

কেন্দ্রীয় আ,লীগের উপ কমিটির সদস্য হলেন বরিশালের সন্তান ফাইজুল ইসলাম সজিব

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক উপ কমিটির সদস্য হলেন বরিশাল জেলার কৃতি সন্তান মো: ফাইজুল ইসলাম নিক্সন সজিব। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের বাসিন্দা।যানাযায়,নিক্সন সজিব ২০০৫ সালে স্কুল জীবন থেকেই ছাত্রলীগের সাথে সরাসরি জড়িত হন।পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, ও সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সাংগঠনিক ভাবে টাংগাইল জেলার দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানা ছাত্রলীগের সভাপতি ও ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।

 

শিক্ষা জীবনে বি এম কলেজ থেকে অর্নাস মাস্টার্স, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার শেষ করে বরিশাল ল কলেজ থেকে এল এল বি পাশ করেন। তার ৩১ বছর বয়সে ১৭ বছর ছাত্রলীগের পোস্ট বহন করেছেন।পারিবারিক সুত্র ধরেই তস্র রাজনীতিতে পদার্পন।

 

তার পিতা মো: মেহেদী হাসান বাবুল বিসিসির ২২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও মহানগর শ্রমিকলীগের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাবেক ছাত্রনেতা থেকে আওয়ামী লীগ নেতা হওয়ায় বরিশালবাসী অনেক বেশী আনন্দিত। ছাত্র জীবনে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য সব সময় কাজ করে গেছেন।

 

 

নিক্সন সজিব ছাত্র নেতা থেকে আওয়ামী লীগ নেতা হওয়ায় বরিশাল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।নিক্সন সজিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা তিনি আমাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে জায়গা দিয়েছেন।

 

 

আগামী নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিজয় করার জন্য সর্বোচ্চ কাজ করবো আমরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net