, ,

শিরোনাম :
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১

বরিশালে বাসের চাপায় পথচারী নিহত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল নগরীতে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে।বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়াপাড় এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. মানিক হাওলাদার (৫০) নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের চৌহুতপুর এলাকার ফজলে আলী হাওলাদারের ছেলে।মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটি সকাল ৯টার দিকে গড়িয়ার পাড় এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টাকারী এক পথচারীকে চাপা দেয়।“এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

 

তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net