মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১২

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫
আমি আশাবাদী জাহিদ ফারুক ভাইকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে-মেয়র খোকন সেরনিয়াবাত

আমি আশাবাদী জাহিদ ফারুক ভাইকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে-মেয়র খোকন সেরনিয়াবাত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ আগামী ১৪ নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র এর অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষে বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভায় বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তার বক্তব্যে বলেন, একজন সৎ দক্ষ সুশিক্ষিত পরিচ্ছন্ন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় দিয়ে গোটা দেশের জনগণের মাঝে একটি পরিচয় তৈরী করেছেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

 

আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তাকেই দেয়া হবে। একই সাথে আমরা বরিশালের উন্নয়নের স্বার্থে আমরা দুই ভাই মিলে নতুন বরিশাল গড়তে ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং ইনশাআল্লাহ থাকবো। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃআফজালুল করীম,এছাড়াও প্রস্তুতি সভায় অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড কে বি এস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,

 

 

বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃশহিদুল ইসলাম ইতালি শহিদ,বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার।সভায় আগামী ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহনের বিষয় বক্তব্য এবং আলোচনা করেন।বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ সহ সহোযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের বর্তমান, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যগনের মধ্যে অধিকাংশরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net