, ,

শিরোনাম :
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের উত্তর দাশপাড়া গ্রামের মৌলভী বাড়িতে এঘটনা ঘটে।ওই গ্রামের হাফেজ মৌলভী আকনের ছোট ছেলে মো. রেজাউল আকন (৪৮) হাতে খুন হয় বড় রুহুল আমিন আকন (৫২)। এ সময় মরামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাদের আপন ভাগিনা মো. রুবেল হোসেন। রুহুল আমিন পেশায় জমিমাপক (সার্ভেয়ার) ছিলেন।

 

 

পুলিশ, এলাকাবাসী সুত্রে জানা গেছে, পৈত্রিক জমি জমা নিয়ে মো. রুহুল আমিন ও তার ছোট ভাই রেজাউলের সাথে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের ঘটনায় স্থানীয় ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোন এর কোন সুরাহা হয়নি। দুপুরে দুই ভাইয়ের মধ্যে জমি-জমা বিরোধ নিয়ে আবারও বাক-বিতন্ডা হয়।

 

এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করে। এতে ছোট ভাই রেজাউলের ধারালো অস্ত্রের কোপের আঘাতে বড় ভাই রুহুল আমিন গুরুতর জখম হয়। এসময়ে তাদের মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাদের আপন ভাগিনা রুবেল। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় বড় ভাই রুহুল আমিন মারা যান। অপর ভাই রেজাউল ও ভাগিনা রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিবা দেবনাথ বলেন, নিহতের বুকের একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহতের ফুসফুসে আঘাতের কারনে মৃত্যু হতে পারে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net