, ,

শিরোনাম :
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী গৌরনদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ জজ ডিজিটাল সাংবাদিকতায় ‘খবর বরিশাল’র নতুন মাইলফলক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলের বরিশালের বাড়িতে তাণ্ডব বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :: নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত অটোভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশের পুকুরে ছিটকে পড়ে প্রাইভেট কার। এ ঘটনায় দুই চালক আহত হয়েছেন। এদের মধ্যে ভ্যানচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে পেছন থেকে ধাক্কা মেরে পুকুরে পড়ে যায়। এতে ভ্যান ও প্রাইভেটকার চালক দুজনই আহত হন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল মোল্লা জানান, ঘটনার পর থেকে প্রাইভেট কার চালক পলাতক রয়েছেন। প্রাইভেট কারটি উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net