, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
দশমিনায় ৬ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে মা-মেয়ের মৃত্যু

দশমিনায় ৬ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে মা-মেয়ের মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ পটুয়াখালীর দশমিনায় ছয় ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ও গতকাল বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। ডেঙ্গুতে মারা যাওয়া মা-মেয়ে হলেন দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মোসা. ছালমা বেগম (৩৫) এবং তাঁদের মেয়ে মোসা. ছাদিয়া (১২)।

 

মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন মুনসি। তিনি বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছালমা বেগম ও তাঁর মেয়ে আমার প্রতিবেশী। তাঁরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ পরিবারের লোকজন জানান, ছালমা বেগম ও তাঁর মেয়ে ছাদিয়া সাত-আট দিন আগে জ্বর নিয়ে দশমিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের ডেঙ্গু ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

গতকাল দুপুরে বেশি অসুস্থ হলে মা ও মেয়েকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছালমা বেগম এবং তাঁর মেয়ে ছাদিয়া মারা যান। মা ও মেয়ের লাশ নিয়ে আত্মীয়স্বজন গ্রামের বাড়িতে এলে এলাকায় শোকের ছায়া নামে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net