বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৪

শিরোনাম :
মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না
তরুণদের অনুপ্রেরণা ইঞ্জিনিয়ার জিহাদ রানা’র জন্মদিন আজ

তরুণদের অনুপ্রেরণা ইঞ্জিনিয়ার জিহাদ রানা’র জন্মদিন আজ

dynamic-sidebar

খবর বরিশাল: দ্যা ডেইলি বাংলাদেশ টুডের বরিশাল ব্যুরো প্রধান ও তরুণদের অনুপ্রেরণা ইঞ্জিনিয়ার জিহাদ রানার শুভ জন্মদিন আজ।

০৬ ডিসেম্বর তিনি বরিশালের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

বরিশালেই বেড়ে ওঠা জিহাদ রানা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.এস.সি পাস করে সার্ভার ও আইটি সেক্টরে পারদর্শিতার প্রমাণ রেখেছেন তিনি।

মায়ের ইচ্ছা ছিল ছেলে ব্যাংকার হবে। তবে প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপিংয়ে আগ্রহী জিহাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি চলতে থাকে স্বপ্নযাত্রা। শুরুতে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করা শুরু হয় ওয়েব ডিজাইন ও সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হয়ে কাজ শুরু করেন পড়াশোনার মাঝেই।

সেই ধারাবাহিকতায় ২০০৯ সালে শুরু করেন ওয়েব হোস্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক। কাজ করে যান ওয়েব হোস্টিংয়ে আন্তর্জাতিক ব্র্যান্ড ও দক্ষ সাপোর্ট টিম তৈরির মাধ্যমে বাংলাদেশের শিক্ষিত তরুণদের নিয়েই বরিশালসহ বাংলাদেশের মানুষের দ্বারপ্রান্তে ডিজিটাল ও বিশ্বস্ত আইটি সেবা পৌঁছে দেয়ার জন্য। তিনি ওই প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন।

 

এদিকে জিহাদ রানার জন্মদিন উপক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী, পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। সকলের তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এছাড়াও খবর বরিশাল এর পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভ কামনা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net