রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১১

শিরোনাম :
১৪৩টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট

১৪৩টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট

dynamic-sidebar

খবর বরিশাল: আগামীকাল শনিবার সন্ধ্যা ৬ টায় কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ইনডোরে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির।

 

জানা গেছে, নগরীর ৪ টি থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করতে যাচ্ছে। টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে সকলের সবান্ধব সানন্দিত উপস্থিতি কামনা করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net