সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৯

শিরোনাম :
ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে আগৈলঝাড়ায় জাল দলিলে নামজারি, লিয়াকত হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি মামলা সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু
মাত্র আড়াই হাজার টাকার জন্য একই পরিবারের ৪জনকে কুপিয়ে যখম

মাত্র আড়াই হাজার টাকার জন্য একই পরিবারের ৪জনকে কুপিয়ে যখম

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশাল নগরীতে পাওনা টাকা চাওয়ায় একই পরিবারের ৪সদস্যকে কুপিয়ে যখম করার ঘটনা ঘটেছে। গতকাল নগরীর ২৭নং ওয়ার্ডের রুইয়ার পোল ব্রিজ সংলগ্ন মিঠুর চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, মিঠু শিকদার (৩০), তার মা নাছিমা বেগম (৫০), তার মামা উজ্জ্বল হাওলাদার(৪৫) এবং ফিরোজ হাওলাদার (৪০)।

 

 

আহত সূত্রে জানা যায়, হামলায় আহত মিঠুর কাছ থেকে বেশ কিছুদিন পূর্বে ২৬০০ টাকা ধার নেয় জিহাদ। সেই টাকা চাইতে গেলেই বাধে বিপত্তি। টাকা দেয়া তো দূরের কথা উল্টো মিঠুকে গালাগালি শুরু করতে থাকে। এসময় জিহাদকে গালাগালি করতে নিষেধ করলে মিঠুর উপর অতর্কিত হামলা চালায় জিহাদসহ তার তিন ভাই পলাশ (৩০), আরিফ (২৮), আরাফাত (২৭) ও তাদের পিতা গনি মাঝি (৬০)।

 

 

পরবর্তীতে মিঠুর ডাক চিৎকার শুনে মিঠুর মামা উজ্জ্বল হাওলাদার এবং ফিরোজ হাওলাদার ঘটনাস্থলে এসে তাদের উভয়কেই শান্ত করার চেস্টা করলে তখন হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। এসময় ঘটনাস্থলে মিঠুর মা নাছিমা বেগম উপস্থিত হলে তার বর্বর হামলা চালায় হামলাকারী জিহাদ সহ তার পরিবার।

 

এতে মিঠুর পরিবারের ৪জন গুরত্বর আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। হামলায় মিঠুর মায়ের ১৭টি সেলাইয়ের প্রয়োজন হয়। এঘটনায় এয়ারপোর্ট থানায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net