রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান
মেসিকে টপকে নতুন কীর্তি রোনালদোর

মেসিকে টপকে নতুন কীর্তি রোনালদোর

dynamic-sidebar

বার্তা ডেস্ক ॥ বয়সটাকে সংখ্যার হিসাবেই আটকে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও দ্যুতি ছড়াচ্ছেন তরুণদের মতো। নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। আল নাসর এফসির সবশেষ ম্যাচেও লক্ষ্যভেদ করেছেন সিআরসেভেন।
শনিবার রাতে রিয়াদের আল আউয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লীগের ম্যাচে পর্তুগিজ সুপারস্টারের নৈপুণ্যে আল ফাতেহকে ২-১ গোলে হারায় নাসর। দলের জয়ে ভূমিকা রেখে লিওনেল মেসিকে ছাড়িয়ে নতুন এক কীর্তি গড়েন ক্রিস্টিয়ানো।
ঘরের মাঠে ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। আল ফাতেহর ডি-বক্সের বাইরে থেকে গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতেই নতুন রেকর্ড হয় পর্তুগিজ সুপারস্টারের। এতদিন পেনাল্টি ছাড়া সমান ৭১৩টি করে গোল ছিল মেসি ও রোনালদোর। আল ফাতেহর বিপক্ষে করা গোলে ক্রিস্টিয়ানোর পেনাল্টি ছাড়া গোল এখন ৭১৪টি।
ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ৮৭৫ গোল করেছেন রোনালদো। যার মধ্যে পেনাল্টি থেকে করেছেন ১৬১টি। আর ৮২১ গোলের মালিক মেসি পেনাল্টি থেকে করেছেন ১০৮টি।
রোনালদোর কীর্তিগড়া গোলের পর ম্যাচের ২৯তম মিনিটে একটি গোল খেয়ে বসে আল নাসর। আল ফাতেহকে সমতায় ফেরান অ্যারাবিয়ান ডিফেন্ডার সালিম আল-নাজদি। আর ৭২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওটাভিওর গোলে জয় পায় আল নাসর।
ম্যাচ জিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি লিখেন, ‘আরেকটি জয়, আরেকটি গোল। আল নাসর এগিয়ে চলো!’ সৌদি প্রো লীগের চলতি মৌসুমে ১৯ ম্যাচে ২১ গোল করলেন রোনালদো। সতীর্থদের করিয়েছেন ৯টি গোল।
২০ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের দুইয়ে আল নাসর এফসি। সাতে থাকা আল ফাতেহর ২৯ পয়েন্ট। আর ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net