, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

পর্যটকের পদভারে কুয়াকাটা মুখরিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড়। দীর্ঘ সৈকতের বেলাভূমি পর্যটকের পদভারে মুখরিত রয়েছে। সৈকতের শুন্য পয়েন্টের দুই দিকে সকাল থেকে হাজার হাজার পর্যটক গোসলে মত্ত রয়েছে।

 

তারা বিভিন্ন ধরনের রাইডে ঘুরছে সাগরে। ইঞ্জিনচালিত বোট নিয়ে চরবিজয় এবং ফাতরার বনাঞ্চলে যাচ্ছেন। সৈকতের বেলাভূমে দাঁিড়য়ে সকালের সূর্যোদয় এবং সন্ধ্যার সূর্যাস্তের মনলোভা দৃশ্য অবলোকন করছেন। ঘুরছেন আগতরা রাখাইন পল্লী, শ্রীমঙ্গল রাখাইন বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়ার বৃহৎ সীমা বৌদ্ধবিহার দর্শনে ভুলছেন না।

 

ঘুরছেন লাল কাকড়ার সৈকতখ্যাত গঙ্গামতির বেলাভূমে। বৃহস্পতিবার রাতেই পর্যটকরা কুয়াটামুখি যাত্রা শুরু করেন। দেড় শতাধিক হোটেল-মোটেল রিসোর্ট পর্যটকে পরিপূর্ণ হয়ে গেছে। কোথাও কোন সিট খালি নেই। তবে সকালে এসে আবার রাতে ফেরা পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে।

 

পর্যটকরা হতাশাব্যক্ত করে অনেকে বলছেন ‘কুয়াকাটায় রাতে দেখার কিছুই নেই। রাতে কিছুই উপভোগ করার নেই।’ একারনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ শেষে এখানে রাত কাটানোর প্রয়োজন পড়ছে না। এদিকে খাবার হোটেলে অতিরিক্ত দাম নেওয়ার এন্তার অভিযোগ রয়েছে।

 

কুয়াকাটায় সোমবার পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা ব্যক্ত করছেন আবাসিক হোটেল মালিকরা। মহান একুশের বন্ধের একদিন পওে সাপ্তাহিক দুই দিনের ছুটি। এর একদিন পরে আবার শবেবরাতের ছুটি থাকায় পর্যটকরা এ সুযোগে দৃষ্টিনন্দন স্পটে ঘুরছেন। বেড়াচ্ছেন কুয়াকাটায়। পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সচেষ্ট রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net