, ,

বাবুগঞ্জ ভূমি অফিস থেকে সার্ভেয়ারের মৃতদেহ উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার নিজ অফিসে বসে আত্মহত্যা করেছে।

রবিবার রাত আনুমানিক ৯টার সময় বাবুগঞ্জ ভূমি অফিসের একটি কক্ষ থেকে সার্ভেয়ার জসীম উদ্দীনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

মৃত জসিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসনের এনডিসি গৌতম বাড়ৈ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net