গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেল এর সাব-ইন্সপেক্টর মো : ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদার জানান, শনিবার সকাল দশটায় গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় নিয়মিত অভিযানের
অংশ হিসেবে অভিযান পরিচালনার সময় মো: রাসেল উকিল(২৮) কে গাঁজা সেবনরত অবস্থায় ১০(দশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
পরবর্তী তে গৌরনদী উপজেলা বিজ্ঞা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর আদালতে আনা হলে মো: রাজীব হোসেন আসামি মোঃ রাসেল উকিল কে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সে ওই গ্রামের মোঃ ফারুক উকিল ছেলে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply