খবর বরিশাল ডেস্ক:
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-এনডিসি, পিএসসি (অব.) বলেছেন, দায়িত্ব নেয়ার পর এটাই আমার বরিশালে প্রথম পরিদর্শন। এখানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি, অন্যান্য জায়গার থেকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। মাঝে মাঝে যদিও রাস্তাটা ব্লক করে ফেলে, এটার জন্য সবাই চেষ্টা করবেন। রাস্তা ব্লক না করে তাদের যে দাবি দাওয়া থাকে সেটা সঠিক চ্যানেলে প্লেস করলে সবথেকে ভালো হয়। এখানে ছাত্র প্রতিনিধিরা রয়েছে, তাদেরও আমি সহায়তা করার জন্য বলেছি, রাস্তা ব্লক করে যাতে জনগনকে ভোগান্তি মধ্যে না ফেলা হয়।
সড়ক পথে গতকাল দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান তিনি। পরে দুপুরে পুলিশ লাইন্সে গেলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়।
বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। জনবান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের চেষ্টাগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমাদের বাহিনীরও অনেক সমস্যা রয়েছে-যেমন গাড়ি, অর্থসহ নানান লজিস্টিক সমস্যা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে উন্নতি করা যায় এ ব্যাপারেও আলোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত আমাদের নিয়ে মিথ্যাচার করছে। এই ব্যাপারে আমাদের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকতে হবে। ‘ভারতের মত কোনো মিথ্যা রির্পোট দিবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো।’
তিনি আরো বলেন, অন্য অন্য এলাকার থেকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে হবে। জনবান্ধবের জন্য আমাদের কি কি চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করা যায় কি ভাবে তা নিয়েও আলোচনা করা হয়েছ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে কিন্তু পুলিশ বাদী হয়ে অনেক গুলো আসামি দিতো। এখন কিন্তু পুলিশ বাদী হয়ে কেস করে না। এখন বাদী হয়ে অনেক গুলো আসামি করে মামলা করেন সাধারণ মানুষ।
বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বাংলাদেশের বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
এরপর বিকালে কৃষি বিষয় নিয়ে বরিশাল কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
Leave a Reply