মো: নাসির উদ্দীন, গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে মঙ্গলবার রাতে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশালের গোয়েন্দা পুলিশের সদস্যরা। বরিশাল জেলা গোয়েন্দা শাখার এসআই সুদেব জানান, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের গোয়েন্দা পুলিশের একটি টিম গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের ইল্লাতে অবস্থিত
মেসার্স মা ফিলিং স্টেশনের উত্তর পাশে নির্মাণাধীন মা হাইওয়ে হোটেল এর সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা। এ সময় পিকআপ ভ্যানসহ চালক মোঃ শাহ আলম আলমগীর (৪০) কে আটক করা হয়। আটককৃত পিকআপ ভ্যান চালকের বাড়ি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মোঃ সহিদ এর ছেলে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া জানান,গাজাসহ আটককৃত পিকআপ চালককে গোয়েন্দা পুলিশ গৌরনদী মডেল থানায় হস্তান্তর করেন। আসামির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply