, ,

শিরোনাম :
বাজার রোডে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

বাজার রোডে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

dynamic-sidebar

খবর বরিশাল ॥ বরিশাল নগরীর বাজার রোডের কাপুরিয়া পট্টির একটি জর্দার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

 

অগ্নিকাণ্ডের খবর শুনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার ফলে ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। প্রতক্ষদর্শী মো: মামুন বলেন, সেখানে চানাচুর, চকলেট, বিস্কুটসহ বিভিন্ন ধরনের পণ্যের কমপক্ষে ১০ থেকে ১২টি গোডাউন রয়েছে।

 

এর মধ্যে বেশিরভাগ গোডাউনের মালিক মাহাবুব। আমরা সাথে সাথে উদ্ধার কাজ শুরু করি। কিছু মালামাল সরাতে সক্ষম হয়েছি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে, বিদুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। তদন্ত কমিটি করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net