মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৪

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বিশ্বের সবচেয়ে দামি দশ খেলোয়াড়

বিশ্বের সবচেয়ে দামি দশ খেলোয়াড়

dynamic-sidebar

ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় আছেন টেনিস তারকা, বাস্কেটবল তারকা, ফুটবল তারকা, ক্রিকেট তারকা, গলফ তারকারা। এই তালিকা প্রস্তুত করা হয়েছে তাদের ব্র্যান্ড ভেল্যু দিয়ে।

বেতন, বোনসাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাদ দিয়ে অ্যাথলেটরা বাৎসরিক যে পরিমাণ আয় করেন সেটার গড় হিসেব করে তৈরি করা হয়েছে। অর্থাৎ বেতনের বাইরে তারা বিভিন্ন বিজ্ঞাপন ও অন্যান্য মাধ্যম থেকে যে আয় করেন তার ভিত্তিতে।

এবারের এই তালিকায় ৩৭.২ মিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। ৩৩.৪ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন আমেরিকার পেশাদার তারকা বাস্কেটবল খেলোয়াড় লিবর্ন জেমস। ২৭ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে আছেন উসাইন বোল্ট। এশিয়া মহাদেশ থেকে একমাত্র বিরাট কোহলি আছেন এই তালিকায়। তাও আবার লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলারকে পেছনে ফেলে।

 

চলুন দেখে নেওয়া যাক ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি দশ খেলোয়াড়ের তালিকাটা।

 

ক্র. নং নাম ব্র্যান্ড ভেল্যু (মিলিয়ন ডলার)
০১ রজার ফেদেরার ৩৭.২
০২ লিবর্ন জেমস ৩৩.৪
০৩ উসাইন বোল্ট ২৭
০৪ ক্রিস্টিয়ানো রোনালদো ২১.৫
০৫ ফিল মিকেলসন ১৯.৬
০৬ টাইগার উডস ১৬.৬
০৭ বিরাট কোহলি ১৪.৫
০৮ ররি ম্যাকলরয় ১৩.৬
০৯ লিওনেল মেসি ১৩.৫
১০ স্টেফ কারি ১৩.৪

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net