শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১২

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
বরিশালে পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী উদ্ধার

বরিশালে পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যাসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক  :
বরিশালে ঘটেছে নৃশংস ও হৃদয়বিদারক এক ঘটনা। পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা এবং অ্যাসিডদগ্ধ অবস্থায় এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে বরিশাল-ভোলা মহাসড়কের বন্দর থানাধীন তালুকদারহাট এলাকার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। উদ্ধার হওয়া নারীর নাম মারিয়া বেগম (২৩)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর নাম মশিউর। মারিয়ার বাবার বাড়ি বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায় এবং শ্বশুরবাড়ি ভোলায়। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

 

চিকিৎসাধীন মারিয়া জানান, এক বছর আগে পারিবারিকভাবে মশিউরের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী মশিউর আগের স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেছিলেন। শনিবার রাতে বাবার বাসা থেকে স্বামীর কাছে ভোলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে লাহারহাট ফেরিঘাট এলাকায় পৌঁছার পরপরই চার-পাঁচজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

 

তাকে পলিথিনে মুড়িয়ে হাত-পা বেঁধে ফেলে। মারিয়া আরও বলেন, তিনি হামলাকারীদের মধ্যে স্বামীর তালাকপ্রাপ্ত স্ত্রী এবং ভাইকে শনাক্ত করতে পেরেছেন। অন্যদের চিনতে পারেননি। সারারাত ধরে তাকে নির্যাতন করে এবং গর্ভস্থ সন্তান নষ্ট করার চেষ্টা চালানো হয়। হাত-পা দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়। ভোরে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ভোরে তালুকদারহাট এলাকার কয়েকজন ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো এক নারীকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

 

 

পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানিয়েছে, মারিয়ার শরীরে অ্যাসিডদগ্ধ হওয়ার প্রমাণ পাওয়া গেছে এবং চিকিৎসার জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থা সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য এবং ক্ষোভ বিরাজ করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net