বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
তালগাছ কেটে বাবুই পাখির শতাধিক ছানা হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

তালগাছ কেটে বাবুই পাখির শতাধিক ছানা হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ
ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২৯ জুন) বিকেলে প্রধান অভিযুক্ত মোবারক ফকিরকে পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের জায়গায় থাকা তালগাছ কেটে পরিবেশ ধ্বংস এবং পাখি হত্যার ঘটনায় মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৩৭৯ ধারায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা রুজু করা হয়। পাশাপাশি বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আরেকটি মামলা করা হয়।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। মোবারক ফকিরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় বহু বছর ধরে বাবুই পাখির নিরাপদ প্রজননকেন্দ্র হিসেবে পরিচিত একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটি কাটার সময় অসংখ্য বাসা মাটিতে পড়ে ডিম ভেঙে যায় এবং ছানাগুলো মারা যায়। গাছটি কাটেন মিজানুর রহমান, সহযোগী ছিলেন ফারুক হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net