বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৪

শিরোনাম :
বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ
বরিশালে পূজা মণ্ডপে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইকালে যুবক আটক

বরিশালে পূজা মণ্ডপে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইকালে যুবক আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
বরিশাল নগরীর একটি পূজা মন্ডবে পুলিশের চোখ ফাঁকি দিলেও আনসার বাহিনীর চোখ ফাঁকি দিতে পারলোনা এক ছিনতাইকারী।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী জানান, সোমবার সন্ধ্যায় বরিশাল মহানগরীর শ্রী শ্রী শংকর মঠ পূজা মণ্ডপে এক শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় আনসার বাহিনীর এক সদস্য’র দূরদর্শিতায় তৎক্ষনাৎ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

আনসার বাহিনীর বরিশাল জেলার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পূজা মণ্ডপে দায়িত্বে থাকা পিসি জসীম উদ্দীন তালুকদার, এপিসি মো. রাফি ও ভিডিপি সদস্য মিজানুর রহমান দায়িত্ব পালন করছিলেন। এসময় এক ছিনতাইকারী হঠাৎ এক কন্যাশিশুর গলা থেকে স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত এপিসি রাফি তাকে হাতেনাতে আটক করেন।

আটককৃত যুবককে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং উদ্ধার হওয়া স্বর্ণের চেইন ও লকেট শিশুটির মা–বাবার হাতে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় পূজা মণ্ডপে উপস্থিত সাধারণ মানুষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় আনসার বাহিনীকে ধন্যবাদ জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net