বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ 

বরিশাল-ঢাকা মহাসড়কের রাকুদিয়া নতুন হাট এলাকায় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে সড়ক দুর্ঘটনায় এক পথচারী সাইকেল আরোহী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একটি দ্রুতগামী পরিবহন সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। পথিমধ্যেই তিনি মারা যান।

নিহত ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই পরিবহনটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিচয় ও দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net