শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫

শিরোনাম :

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম গ্রহণ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে একই পরিবারের চারজন সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ধর্মান্তরিত ব্যক্তিরা হলেন, সমির দত্ত (নতুন নাম ওমর আলী), তার স্ত্রী অঞ্জলি রানী দত্ত (নতুন নাম আয়শা বেগম), তাদের মেয়ে স্বর্ণা রানী দত্ত (নতুন নাম মরিয়ম আক্তার) এবং ছেলে শুভ দত্ত (নতুন নাম আব্দুল্লাহ)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা স্বপ্রণোদিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বুধবার স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম ধর্মে প্রবেশ করেন।

ইসলাম গ্রহণের পর ওমর আলী (সাবেক সমির দত্ত) বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ ও মানবতার শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করেছি। অবশেষে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ।”

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং পরিবারের জন্য দোয়া কামনা করেছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন, এটি এক সুন্দর ও শান্তির সিদ্ধান্ত। আমরা তাদের নতুন জীবনের জন্য দোয়া করি।”

শেষে নবধর্মান্তরিত পরিবারটি সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “আল্লাহ্‌ আমাদের সবাইকে নবীজির (সঃ) উম্মত হিসেবে কবুল করুন। আমিন।”

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net