শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
ভুল চিকিৎসায় গাভী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

ভুল চিকিৎসায় গাভী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়নে একটি গর্ভবতী গাভী ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণীসম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক মোঃ ছবুর হাওলাদার। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের কৃষক ছবুর হাওলাদারের খামারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, খাবার কম খাওয়ার কারনে গত ৯ নভেম্বর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম’র সাথে দেখা করেন কৃষক ছবুর। তিনি নিজেকে একজন অভিজ্ঞ পশু ডাক্তার পরিচয় দিয়ে গর্ভবতী গরুটি চিকিৎসা করতে পারবে বলে আশ্বস্ত করলে তার নিকট চিকিৎসা করায়। ওই পশু চিকিৎসক দুই দিন যাবৎ চিকিৎসা করে। এতে ধীরে ধীরে তাদের গরুর অবস্থার অবনতি হয়। সোমবার সকালে আবার চিকিৎসক শাহ আলমকে খবর দেওরা হলে তিনি এসে একসাথে ১১টি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই গরুটি মারা যায়।

কি চিকিৎসা দেওয়া হচ্ছে জানতে চাইলে “এটা আপনাদের জানার বিষয় নয় বলে চলে যায়। ক্ষতিগ্রস্ত খামারি কৃষক মোঃ ছবুর হাওলাদার লিখিত অভিযোগে আরও বলেন, ভুল চিকিৎসা করে আমার গরুটি মেরে ফেলেছে। এর উপযুক্ত বিচার দাবি করেন তিনি। অভিযুক্ত পশু চিকিৎসক মোঃ শাহ আলম জানান, আমি একটি অসুস্থ গর্ভবতী গরুকে ভালো করার জন্য চিকিৎসা করেছি। কোন ভুল চিকিৎসায় গরুটি মারা যায়নি। আগে থেকে অসুস্থ ছিলো গরুটি। এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রাণীর সম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকার জানান অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net