বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
ঝালকাঠিতে ইলেন ভুট্টোর মনোনয়নকে ঘিরে তীব্র উত্তেজনা

ঝালকাঠিতে ইলেন ভুট্টোর মনোনয়নকে ঘিরে তীব্র উত্তেজনা

dynamic-sidebar

আকাশ, ঝালকাঠি প্রতিনিধি ::
ঝালকাঠিতে বিএনপি নেতা ইলেন ভুট্টোর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই নলছিটিসহ জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সমালোচনা, মশাল মিছিল ও মনোনয়ন বাতিলের দাবি।

রাজনীতিতে বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকা ইলেন ভুট্টো আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ১/১১ সরকারের সময় তিনি সংস্কারপন্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং খালেদা জিয়াকে দল থেকে বাদ দেওয়ার প্রচেষ্টায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ১৭ বছরে তার নামে কোনো মামলা না থাকলেও, তিনি দলীয় সভা-সমাবেশ বা কর্মসূচিতে তেমন সক্রিয় ছিলেন না বলেও দাবি তাদের।

 

এই পরিস্থিতিতে তার হঠাৎ মনোনয়ন স্থানীয় রাজনীতিতে ক্ষোভ ছড়িয়ে দিয়েছে। তৃণমূলের একাংশ বলছে, এমন বিতর্কিত অতীতের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া সংগঠন ও এলাকার রাজনীতির জন্য নেতিবাচক বার্তা বহন করে।

 

মনোনয়ন ঘোষণার পরই এলাকায় ব্যানার–পোস্টার দেখা দিলেও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একটি বড় অংশ প্রকাশ্যে ইলেন ভুট্টোর মনোনয়ন বাতিলের দাবি জানায়।

 

রবিবার রাতে ঝালকাঠি ও নলছিটির বিভিন্ন স্থানে প্রতিবাদী জনতা মশাল মিছিল বের করেন। মিছিলে অংশ নেয়া সাধারণ জনতার  অভিযোগ, আদর্শবিরোধী ও জনগণ থেকে বিচ্ছিন্ন একজন নেতাকে মনোনয়ন দেওয়া হলে তা বিএনপির জন্য ক্ষতিকর হবে।

 

তৃণমূল নেতাকর্মীদেরও একাংশ বলছেন, দীর্ঘদিন দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখা এবং অতীতের বিতর্কিত রাজনৈতিক অবস্থানের কারণে ইলেন ভুট্টোর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

 

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইলেন ভুট্টোর মনোনয়ন কি টিকে থাকবে, নাকি তীব্র জনমতের চাপে তা প্রত্যাহার করা হবে?

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net