মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
ঝালকাঠির নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

dynamic-sidebar

আকাশ, ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঝালকাঠিতে পদায়ন করা হয়।

জানা যায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ৬৪ জেলার পুলিশ সুপারদের পদায়ন ও রদবদলের অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার আগে মিজানুর রহমান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার জন্য তিনি সহকর্মী ও স্থানীয়দের মধ্যে পরিচিত।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন কর্মস্থলে যোগদানের সঙ্গে সঙ্গে পূর্বের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। খুব শিগগিরই তিনি ঝালকাঠিতে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন ও স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়, এবং সবাই আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা আরও সুসংহত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net