খবর বরিশাল ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের নিরাপদ নিশ্চিত করতে বরিশাল মহানগরীতে ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায় বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে এ ডমিনেশন পেট্রলিং পরিচালিত হয়। পেট্রলিংটির নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার সমন্বয়ে বরিশাল মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমপূর্ণ এলাকা ও কৌশলগত স্থানে যৌথভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
ডমিনেশন পেট্রলিংয়ে আরও অংশগ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সূত্রে জানানো হয়, নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং ভোটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করতে এ ধরনের ডমিনেশন পেট্রলিং ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply