
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বস্তি এলাকার মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই তিনি পালিয়ে যান। পরবর্তীতে তার বাসায় তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরো জানান, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলেন।
এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক আমদানিকারকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply