মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৪

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

dynamic-sidebar

প্রোটিয়া সফরে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। টেস্টে মুশফিকুর রহিম, ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজা আর টি-টোয়েন্টিতে সাকিব দায়িত্ব নিলেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ২০ রানে হেরেছে টিম-টাইগাররা। আজ সন্ধ্যায় দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে সাকিবের বাংলাদেশ। পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের দেওয়া ১৯৬ রানের জবাবে ১৭৫ রান করে টাইগাররা। তবে প্রথমবারের মত লড়াই করে ২০ রানে হারে সাকিবরা। এই হারের পর ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে চারজন পেসার খেলানোর যৌক্তিকতা কী? যেখানে ব্যাটিং উইকেট। প্রোটিয়া ব্যাটসম্যানরা পেসারদের ভালো খেলে, সেখানে কেন চার পেসার নিয়ে খেলার বিলাসিতা করতে হলো।

আজ কিছুটা পরিবর্তন আসতে পারে টাইগার একাদশে। প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে দুই একজনকে বাদ দিতে পারে। তবে সেক্ষেত্রে ১১ জনের দলে নাম লেখাতে পারেন নাসির হোসেন কিংবা লিটন দাস। নাসির-লিটনের একজন একাদশে ঢুকলে বাদ পড়তে পারেন পেসার শফিউল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান (অধিনায়ক), নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন, সাইফুদ্দিন

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় টি-টোয়েন্টি
সরাসরি, সন্ধ্যা ৬.৩০ মি.
মাছরাঙা ও গাজী টিভি

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net