মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

বরিশালে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক; 
বরিশালে অটো রিকশা চালক নাজমুল হোসেন হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের বসত বাড়ি পুরিয়ে দিয়ছে।

বুধবার (১৭ জুন) সকালে নগরীর জাগুয়া নতুন হাট এলাকায় হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় মিরাজ হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

 

এর আগে গত ১৫ জুন সোমবার নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় অটো রিকশা চালক নাজমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, গত শনিবার (১৩ জুন) সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে নাজমুলের ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রোববার (১৪ জুন) নিহতের বাবা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (উপ-পুলিশ কমিশনার ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় মিরাজ নামের একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ চলছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনা জানার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net