শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০১

শিরোনাম :
বরিশালে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বরিশালে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন বিসিসির ২৮ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রিনলাইন বাস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এক কেজি গাঁজাসহ জিয়াউর রহমান (২৬) ও তার বাবা মো. মিজানুর রহমান (৫৪)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়াউর রহমান ও তার বাবা মো. মিজানুর রহমান বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আইচা এলাকার বাসিন্দা।

 

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারের পর পুলিশের সিডিএমএস (Crime Data Management System) পর্যালোচনায় দেখা গেছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি এবং তার বাবা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গাঁজা জব্দ এবং অভিযুক্ত বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net