, ,

শিরোনাম :

লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল পরিদর্শনে গিয়েছেন। এ সময় তিনি সেখানকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পরির্দশন করবেন।

রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোর ক্যাপশনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

এদিকে আজ বরিশাল ভ্রমণের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করবেন বলে জানা গেছে। সেখানকার পেয়ারা বাগান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন।

এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। তিনি নৌকায় করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net