সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৯

শিরোনাম :
বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ

বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। আর বরিশাল বিভাগের গড় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর পিরোজপুর জেলায় মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৪৯২ জন এবং মেয়ে শিক্ষার্থী ৩ হাজার ২৯৭ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মোট ৬ হাজার ৯৬২ জন পাস করেছে এবং ২ হাজার ৮৮৩ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১২০ জন এবং মেয়ে ২২৬ জন।ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

গত বছর পিরোজপুর জেলায় পাসের হার ছিল ৬৫ দশমিক ৩৮ শতাংশ। সে বছরও বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে শীর্ষে ছিল পিরোজপুর। এক বছরের ব্যবধানে এ জেলায় পাসের হার বেড়েছে ৫ দশমিক ৩৪ শতাংশ। গত বছর পিরোজপুর জেলায় ১০ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ হাজার ৭৪৩ জন পাস করেছিল। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ২ হাজার ৬০৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১৩৪ জন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান বরিশাল বিভাগে সবার শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net