মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০২

শিরোনাম :
তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার

তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এসময় বরিশালের ঐতিহ্যবাহী ভাজা ইলিশ, বিভিন্ন মাছের পদ, ভর্তা-ভাজি ও গৌরনদীর বিখ্যাত রসমালাইয়ের স্বাদ নেন তিনি।

আজ (সোমবার, ১০ আগস্ট) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় মন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।

দুপুরের খাবারে অতিথিকে বরিশালের ঐতিহ্যবাহী নানা পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। নদীমাতৃক বরিশালের অন্যতম পরিচিত খাবার ইলিশের পাশাপাশি আইড়সহ বিভিন্ন মাছের পদ, ভর্তা, ভাজি ও গ্রামবাংলার দেশিয় খাবার পরিবেশন করা হয়।

আয়োজনে বরিশালের স্থানীয় খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। খাবারের টেবিলে নদী-জলের সঙ্গে মিশে থাকা স্থানীয় মাছের বিভিন্ন পদ এবং বাঙালির চিরাচরিত ভর্তা-ভাজির বৈচিত্র্য ছিল।

মধ্যাহ্নভোজের শেষ পর্বে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে স্থানীয় মানুষের আতিথেয়তা ও দেশিয় খাবারের সঙ্গে পরিচিত হওয়ার এ আয়োজন মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরে ভিন্ন মাত্রা যোগ করে। বরিশালের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্নের স্বাদ উপভোগের পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গেও পরিচিত হন তিনি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net