, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে ছাত্রদলের ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঝালকাঠি জেলা ছাত্রদল। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার লক্ষ্যে শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জেলা কমিটি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net