, ,

শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
বরিশাল প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও সাংগঠনিক মর্যাদা ক্ষুণ্নের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির সাধারণ সদস্যরা।

সম্প্রতি একটি চক্র বিভিন্নভাবে বরিশাল প্রেসক্লাবের ভাবমূর্তি ও ঐতিহ্য নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সদস্যরা। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড বন্ধ এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, নির্বাহী সদস্য কমল সেন গুপ্ত, সদস্য আল মামুনসহ সাধারণ সদস্যরা।

স্মারকলিপিতে বরিশাল প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও সাংগঠনিক মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সদস্যরা বলেন, বরিশাল প্রেসক্লাব কেবল একটি সাংবাদিক সংগঠন নয়, এটি দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিষ্ঠানটির সম্মান ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net