, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশালে অসহায় ও নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর সদর রোডে নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।

এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। শুধু সহায়তা নয়, নারীদের এমনভাবে সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেরাই উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। সেলাই মেশিন বিতরণের এ উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানে সহায়ক হবে।

তিনি আরও বলেন, দেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পতিত ফ্যাসিবাদী চক্র নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অতীতেও ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি, এবারও পারবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রহমাতুল্লাহ বলেন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখতে হবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও রাজনৈতিক নেতাদেরও মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net