শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২

শিরোনাম :
নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২

নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীতে চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। নগরীর বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও সড়কে মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে নগরীর জিয়া সড়ক এলাকায় দিনে দুপুরে ঘরের সামনে থেকে সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ আগস্ট) নামাজের পর বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় মো. তাশফিকুল ইসলাম নামের এক যুবকের ব্যবহৃত একটি Avon ব্র্যান্ডের সাইকেল চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি।
ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে সাইকেলটি নিয়ে যাচ্ছে।

তাশফিকুল ইসলাম বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হয়েছি, জিয়া সড়ক থেকে আমার সাইকেলটি যে ব্যক্তি চুরি করেছে, একই ব্যক্তি ওই এলাকার আরও একটি বাসা থেকে একটি মানিব্যাগও চুরি করেছে।”
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, একই ব্যক্তি গত তিন দিন আগে নগরীর কাজীপাড়া তেমাথা এলাকা থেকেও একটি সাইকেল চুরি করেছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর ধারণা, পরপর এসব চুরির ঘটনায় একই ব্যক্তি জিয়া সড়ক ও তেমাথা এলাকায় সক্রিয়ভাবে চুরি করে বেড়াচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, একই এলাকায় পরপর চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net