, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ

বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার বিশেষ অভিযানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বিএমপি সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই শেখ তৌফিক ফেরদৌস শোভনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে শ্রীরামকান্দি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহেল আরমান শরীফ (৫০) ও শিমুল সরদার (২৬)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক সোহেল আরমান শরীফ মৃত কাইয়ুম শরীফের ছেলে এবং শিমুল সরদার এয়ার আলী সরদারের ছেলে। তাদের উভয়ের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি এলাকায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net