, ,

শিরোনাম :
একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০

সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জেরে শিশুকন্যাসহ বিষপান করেন পিংকি বেগম (২৮)। এতে শিশু সুমাইয়া বেগম (৮) মারা গেলেও বেঁচে আছেন পিংকি। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু সুমাইয়া বেগম ঘোষেরচর গ্রামের কাঠমিস্ত্রি হালিম তালুকদারের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

হালিম তালুকদার জানান, আজ সকালে মেয়ে সুমাইয়াকে বিষ খাওয়ানোর পর তাঁর স্ত্রী পিংকিও বিষপান করেন। এ সময় ঘরে পিংকি ও সুমাইয়া ছাড়া কেউ ছিলেন না। খবর পেয়ে হালিম বাড়িতে গিয়ে স্ত্রী-মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পিংকিকে ওয়াশ করানো হলে তিনি কিছুটা সুস্থ হন। কিন্তু শিশু সুমাইয়াকে ওয়াশ করাতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে নিয়ে শেবাচিম হাসপাতালে যান হালিম। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

স্ত্রীর বিষপানের কারণ সম্পর্কে হালিম জানান, ১০ বছর আগে তিনি পিংকিকে বিয়ে করেন। সংসারের নানান বিষয় নিয়ে প্রায়ই তাঁর মায়ের সঙ্গে ঝগড়া হতো পিংকির। সংসারে শান্তি ফেরাতে একপর্যায়ে মাকে বোনের বাড়িতে পাঠিয়ে দেন হালিম। গত দুই দিন আগে মা বাড়ি ফিরলে আবারও পিংকির সঙ্গে ঝগড়া হয়। আজ সকালে তাঁর মা পাশের বাড়িতে গেলে মেয়েসহ বিষপান করেন পিংকি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মা-মেয়ের বিষপানের পর শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net