শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৫

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি

বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কাউনিয়া থানাধীন ২ নম্বর ওয়ার্ডের কমিশনার গলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি সবুজ রঙের সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় তিন ব্যক্তির কাছ থেকে পৃথকভাবে ২০, ১২ ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে অপর একজনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন—সাগর খান (২৮), এরফান ফকির (২০), ইয়াছিন হাওলাদার (১৯) ও রবিউল ইসলাম রাব্বি (৩৫)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net