শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯

শিরোনাম :
বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন স্টাফ রিপোর্টার পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্টের আবেদন করতে এসে পরিচয় ও দাখিল করা কাগজপত্রে অসঙ্গতির অভিযোগে দুই তরুণীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আবেদন যাচাই-বাছাইয়ের সময় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুই তরুণী হলেন রুমি আক্তার (২১) ও জাফরিন আক্তার একা (২৪)। তাদের মধ্যে রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও এলাকার এবং জাফরিন নিজেকে বরিশালের বাটিখানা এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন।

পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পাসপোর্টের আবেদন যাচাইয়ের সময় রুমি আক্তারের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্য ও নথিপত্রের মধ্যে গরমিল পাওয়া যায়। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে তার সঙ্গে থাকা জাফরিন আক্তার একাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, আবেদনকারীর কাগজপত্রে অসঙ্গতি দেখা দেওয়ায় সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই তরুণীর পরিচয় ও দাখিল করা কাগজপত্রে বৈসাদৃশ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে আটক দুই তরুণীর প্রকৃত পরিচয় কী এবং তারা কোনো ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net