, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা

প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::
বরগুনার বামনায় প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার করা নবজাতকের ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়া বিভাগীয় ছোটমণি নিবাস কেন্দ্রে।  বুধবার বিকেলে নবজাতকটিকে ছোটমণি নিবাস কেন্দ্রে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রশাসনের সহযোগিতায় বিকেলেই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া বিভাগীয় ছোটমণি নিবাস কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক সুশান্ত বালা জানান, গত সোমবার বামনা উপজেলার সোনাখালী গ্রামে একটি নারকেলগাছের নিচে প্লাস্টিকের ব্যাগ থেকে ওই নবজাতক কন্যাকে জীবিত উদ্ধার করা হয়। নবজাতকের নাড়ি কাটা ছিল না, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া জড়ানো ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

এরপর নবজাতকের দেখভাল করার জন্য আগৈলঝাড়া উপজেলার ছোটমণি নিবাস কেন্দ্রে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা হয়।

এদিকে প্লাস্টিকের ব্যাগ থেকে জীবিত নবজাতক উদ্ধারের খবর জানতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু সদন হাসপাতালে পাঠাতে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে নির্দেশ দেন। এরপর নবজাতককে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পাঠানোর ব্যবস্থা করেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মোর্শেদ সজিব।

বিকেলে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক সুশান্ত বালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতাউল্লাহ, একজন নার্স ও আয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net