, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

বরিশালে ছাত্রলীগ কর্মীর হুমকিতে বিএনপি কর্মীর মৃত্যু!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীর হুমকির ফোন পাওয়ার পর অসুস্থ হয়ে সেলিম হাওলাদার (৫৫) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বুধবার রাতে মুঠোফোনে গালাগাল ও হুমকি দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন সেলিম। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে মারা যান।

নিহত সেলিম হাওলাদার বরিশাল মহানগর যুবদলের ২৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সেলিম হাওলাদারের ছেলের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মী একরামের অর্থ সংক্রান্ত একটি বিষয় নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে একরাম সেলিম হাওলাদারের মুঠোফোনে কল করেন। এ সময় তাঁকে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

স্বজনদের ভাষ্য, ফোনে অপমানজনক কথাবার্তা ও হুমকির একপর্যায়ে সেলিম হাওলাদার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ফোনে কথা বলার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, হুমকি ও অপমানজনক কথাবার্তার কারণেই সেলিম হাওলাদার আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় তাঁরা অভিযুক্ত একরামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় অভিযুক্ত একরামের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সেলিম হাওলাদারের মৃত্যুতে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তাঁরা সেলিম হাওলাদারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ফলে হুমকির ফোনের সঙ্গে সেলিম হাওলাদারের মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতেই বিষয়টি সামনে এসেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net