শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১২

শিরোনাম :
বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়ে ঝোপঝাড় পরিচ্ছন্নতা করলো ইউএনও বাবুগঞ্জে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বরিশাল গণপূর্ত অফিসের প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নান্দনিক স্থাপত্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বরিশাল বিভাগের ছয় জেলার নতুন দায়িত্ব পেলেন দুই প্রতিমন্ত্রী বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ

নান্দনিক স্থাপত্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 

পঞ্চাশ একর সবুজে ঘেরা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। চারপাশের গাছপালা, খোলা আকাশ ও নির্মল প্রাকৃতিক পরিবেশের মাঝে লাল ইটের নান্দনিক স্থাপত্যে নির্মিত তিনতলা বিশিষ্ট এই মসজিদটি সহজেই সাধারণ মানুষের নজর কাড়ে।
প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশ্ববিদ্যালয়ের এই মসজিদ ক্যাম্পাসের সৌন্দর্যে যুক্ত করেছে ভিন্নমাত্রা। দূর থেকে দেখলে এর নান্দনিক স্থাপত্য যেমন দৃষ্টি আকর্ষণ করে, তেমনি ভেতরে প্রবেশ করলেই অনুভূত হয় এক অন্যরকম পবিত্র প্রশান্তি। ব্যস্ত ক্যাম্পাস জীবনের কোলাহল পেরিয়ে এখানে এসে শিক্ষার্থীরা যেমন ইবাদতে মনোনিবেশ করেন, তেমনি কিছুটা সময় কাটান শান্ত ও নিরিবিলি পরিবেশে। ফলে শিক্ষার্থীদের কাছে মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, বরং মানসিক প্রশান্তিরও অন্যতম ঠিকানা।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটির প্রতিটি তলায় ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর, যা এর অভ্যন্তরীণ সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মসজিদটিতে রয়েছে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ, যা এর স্থাপত্যশৈলীতে এনে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। পাশাপাশি, মুসল্লিদের জন্য রয়েছে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী এখানে নিয়মিত নামাজ আদায় করেন। পাশাপাশি, জুমার নামাজ ও বিভিন্ন ধর্মীয় আয়োজনে মসজিদটি হয়ে ওঠে প্রাণবন্ত। প্রশস্ত পরিসরের এই মসজিদে একসঙ্গে প্রায় আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
সবুজ প্রকৃতির মাঝে আধুনিক সুযোগ-সুবিধা ও দৃষ্টিনন্দন স্থাপত্য—সব মিলিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেন ক্যাম্পাসের বুকে সৌন্দর্য ও প্রশান্তির এক অনন্য মেলবন্ধন। এটি শুধু ইবাদতের স্থান নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নান্দনিক সৌন্দর্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net