শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১১

শিরোনাম :
বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়ে ঝোপঝাড় পরিচ্ছন্নতা করলো ইউএনও বাবুগঞ্জে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বরিশাল গণপূর্ত অফিসের প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নান্দনিক স্থাপত্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বরিশাল বিভাগের ছয় জেলার নতুন দায়িত্ব পেলেন দুই প্রতিমন্ত্রী বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ

বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়ে ঝোপঝাড় পরিচ্ছন্নতা করলো ইউএনও

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট পরিচ্ছন্ন ও পরিবেশ সুন্দর রাখতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামের উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভাকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনের আশেপাশের আগাছা, লতাপাতা এবং আবর্জনা পরিষ্কারের কাজ নিয়মিত করে আসছেন বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান শুরু করলে পরিচ্ছন্নতা কাজে সরাসরি উপস্থিত হয়ে যোগ দেন ইউএনও মিল্টন চন্দ্র পাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ নিজে হাতে করেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পৌর প্রশাসক ও ইউএনও মিল্টন চন্দ্র পাল এবং বিএনপি নেতা ওবায়দুল ইসলাম নিজেরা উপস্থিত থেকে রাস্তার পাশের ঝোপঝাড়, আগাছা ও আবর্জনা পরিষ্কার করছেন। প্রশাসনিক প্রধান ও রাজনৈতিক প্রতিনিধির এমন উদ্যোগ দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অভিযানে হাত বাড়ান। অভিযানে প্রধান প্রধান রাস্তার দু’পাশের ঝোপঝাড় কেটে দৃষ্টিসীমা পরিষ্কার করা হয়, যাতে পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকিমুক্ত হয়।

​অভিযানের উদ্যোগ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম বলেন, “আমি প্রতি সপ্তাহে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনের আশেপাশে আগাছা এবং আবর্জনা পরিষ্কার করে থাকি। প্রতি সপ্তাহের মতো আজ সকালেও আমরা কাজ শুরু করি। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মিল্টন চন্দ্র পাল স্যার এসে যোগ দেওয়ায় কাজটিতে নতুন উদ্দীপনা এসেছে। শহরকে পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগে আমরা আনন্দিত এবং জনগণের সুবিধার জন্য এ ধরনের জনকল্যাণমূলক কাজে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।”

​ইউএনও ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল বলেন, “পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। শুধু সরকারি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নাগরিকরা নিজ নিজ উদ্যোগ ও সচেতনতায় এলাকা পরিষ্কার রাখলে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলা সম্ভব। এই ধরনের প্রশংসনীয় সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

​উল্লেখ্য, পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও মিল্টন চন্দ্র পাল নাগরিক সেবা সহজীকরণ ও পৌরসভার সৌন্দর্য বর্ধনে নানা পদক্ষেপ নিচ্ছেন। নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার ও বিএনপি নেতার এই সামাজিক উদ্যোগের সমন্বয় স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net