, ,

শিরোনাম :
ঢাকা-খুলনা মহাসড়কে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য বরিশালে ডিবির অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক বরিশালে মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১

ববিতে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি, সভাপতি নিয়ন সম্পাদক শিমু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ‘সমকাল সুহৃদ সমাবেশ’-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর ইসলাম নিয়নকে সভাপতি এবং জাকিয়া সুলতানা শিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামণ্ডলীর সর্বসম্মতিক্রমে ও যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার, প্রচার সম্পাদক অতশী কুমার, সহ-প্রচার সম্পাদক ধীমান ঢালী, দপ্তর সম্পাদক তাহসিন সারা, সহ-দপ্তর সম্পাদক আহমেদ আবদুল্লাহ, প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান, সহ-প্রকাশনা সম্পাদক আফরিন যুথী, পাঠচক্র সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-পাঠচক্র সম্পাদক মোহাম্মাদ তামিম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকুল সিয়াম, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাফিসা আনোয়ার নাবিলা, অর্থ সম্পাদক ফাতেমা তুজ জোহরা, সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান, ইভেন্ট অর্গানাইজার সিফাত আহমেদ এবং সহ-ইভেন্ট অর্গানাইজার ওরাইনা খান দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন উম্মে হাবিবা স্বর্ণা, মোঃ শাহরিয়ার, ইতি আক্তার, সানজিনা শিকদার, মোঃ মাফিদুল হাসান, এইচ. এম. তানজিল, হালিমাতুস সাদিয়া ও অর্পিতা দেবনাথ।

নবগঠিত কমিটিকে অনুমোদন ও দিকনির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাত সদস্যের উপদেষ্টামণ্ডলী। উপদেষ্টারা হলেন— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মহসিনা হোসাইন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজিস সাদিক ও সহকারী অধ্যাপক হোসনে আরা ডালিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ উদ্দিন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি নূর ইসলাম নিয়ন বলেন, “সম্মানিত উপদেষ্টামণ্ডলী আমাদের ওপর যে আস্থা রেখে এই কমিটির অনুমোদন দিয়েছেন, আমরা তার পূর্ণ সম্মান বজায় রাখব। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, সুস্থ সংস্কৃতি চর্চা এবং মানবিক কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

জাতীয় দৈনিক সমকাল-এর অঙ্গ সংগঠন হিসেবে সমকাল সুহৃদ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি, সাহিত্য-সংস্কৃতি চর্চা, পাঠাভ্যাস ও সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করে থাকে। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, সহমর্মিতা ও সুনাগরিক মূল্যবোধ গড়ে তুলে ক্যাম্পাসে ইতিবাচক ও মানবিক পরিবেশ তৈরিতে সংগঠনটি ভূমিকা রাখছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net